শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে সুমনকে হত্যা, স্বামী গ্রেপ্তার

মাসুদ আলম: [২] সোমবার রাত সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার লিটনের রিকশার গ্যারেজ থেকে প্রধান আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

[৩] র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, শফিকুল জিজ্ঞাসাবাদে জানায়, তিনি দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রী সাজেদা খাতুন ও দ্বিতীয় স্ত্রী মিনা ইয়াছমিন বিথী। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সুমনের পরকীয়া ছিলো।

[৪] শফিকুল এর জেরে সুমনকে গাঁজা ও চোলাইমদ খাইয়ে বেহুশ করে ফেলে। পরে কৌশলে গত ২৮ জানুয়ারি দিনাজপুর কোতয়ালী থানার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের পূর্বপারগাও গ্রামের আত্রাই নদীর পাশে গলায় মাফলার পেঁচিয়ে সুমনকে হত্যা করে। জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শফিকুলকে সংশ্লিষ্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়