শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৯ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিপলস লিজিংয়ের ১৪৩ জন ঋণখেলাপি আদালতে হাজির

মহসীন কবির: [২] আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের ১৪৩ জন ঋণখেলাপি হাইকোর্টের নির্দেশে সকালে আদালতে হাজির হয়েছেন। আগত সবাই ৫ লাখের বেশি টাকা ঋণ নিয়েছিলেন পিপলস লিজিং কোম্পানী থেকে। ডিবিসি ও সময় টিভি

[৩] এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে গেলো ২১ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ আদালেতের হাজিরের নির্দেশ দিয়েছিলেন। আদালত থেকে জানা যায়, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কোম্পানীর ঋণগ্রহীতাদের তালিকা চেয়েছিলেন আদালত।

[৪] আমরা সে তালিকা দেয়ার পরে সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ঋণখেলাপি এমন ২৮০ জনকে শোকজ করেন আদালত। এরই ধারাবাহিকতায় আদালতে আজ শতাধিক ঋণখেলাপি হাজির হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়