শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকার কার্যকারিতা গবেষণা পর্যায়ে, সুরক্ষা মেনে চলুন

বাশার নূরু: [২] সোমবার বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

[৩] শেখ হাসিনা বলেন, আপনারা সবাই টিকা নেবেন, কিন্তু টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে- এটা কিন্তু মেনে চলতে হবে।

[৪] তিনি বলেন, টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে সুরক্ষিত থাকার ব্যবস্থা করতে হবে এই কারণে যে এটার কার্যকারিতা কতটুকু কী- এটা গবেষণা পর্যায়ে আছে। তবুও অন্তত মানুষকে সুরক্ষা দিচ্ছে। সুরক্ষা দিলেও নিজেকে আরও সুরক্ষিত করতে হবে, দ্বিতীয় ডোজও দিতে হবে। কাজেই সেদিকে আমি লক্ষ্য রেখে সবাইকে বলবো আপনারা টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি সবাই মেনে চলবেন।

[৫] তিনি বলেন, টিকা তো আমরা সংগ্রহ করেছি। অনেক দেশ এটা করতে পারেনি, কিন্তু আমি আগাম ব্যবস্থা নিয়েছিলাম বলে এটা সম্ভব হয়েছে। আমরা এটা করছি।

[৬] নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার তাগিদ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকারের জন্য আন্দোলন নয়। ভাষা আন্দোলন বাঙালি জাতি হিসেবে আমাদের সার্বিক আন্দোলন। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ঐতিহ্য আছে। সেই সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। ভাষার অধিকার আদায়ে ত্যাগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, রক্ত দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছি।

[৭] সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

  • সর্বশেষ