শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৮ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগ বসের ট্রফি রুবিনার হাতে

বিনোদন ডেস্ক: অবশেষে বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুমের বিজয়ীর নাম ঘোষণা করা হলো। এবার ট্রফি উঠল রুবিনা দিলেকের হাতে! হ্যাঁ, রাহুল বৈদ্য, নিক্কি তামবলি, আলি গনি ও রাখি সায়ন্তকে হারিয়ে বিবি-১৪ ট্রফি এখন রুবিনার হাতে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বিগ বস জয়ের পর থেকে টিভি তারকা ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন রুবিনা দিলেক। অগ্রজ সিদ্ধার্থ শুক্লা ও হিনা খান তাঁকে অভিনন্দন জানিয়েছেন। টুইটারে রুবিনার বিজয় উদযাপন করেছেন তাঁরা।সুপারস্টার সালমান খান বিগ বসের এবারের মৌসুমের বিজয়ীর নাম ঘোষণা করেন। কিছুটা বিস্ময় ও অপেক্ষার পর রুবিনার যেন বিশ্বাস হয়, এই শোতে তাঁর যাত্রার সুন্দর সমাপন হলো।

অসংখ্য ভক্ত চেয়েছিলেন রুবিনাই এবার বিজয়ী হোক এবং সেটা সত্য হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিনাকে অভিনন্দন জানাচ্ছেন তাঁরা। এবার রাহুল বৈদ্য প্রথম রানারআপ হয়েছেন। ইনস্টাগ্রামে সালমান খানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রুবিনা।এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়