শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৩ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা মুশফিক-রিয়াদদের

রাহুল রাজ:[২] ‘রক্তে আমার আবার প্রলয় দোলা/ফাল্গ–ন আজ চিত্ত আত্মভোলা/আমি কি ভুলিতে পারি/একুশে ফেব্রুয়ারি’। চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগায় একুশ। আজ সেই অমর একুশে। শোক বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন আজ (২১ ফেব্রুয়ারী)।

[৩]সাহস, প্রত্যয় আর উদ্দীপনায় সব প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার দিন। একই সঙ্গে আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। আজকের দিনটি প্রত্যেক বাঙালির পাশাপাশি পৃথিবীর তাবৎ মাতৃভাষাপ্রেমীর রক্ত টগবগে চেতনায় শানিত হওয়ার দিন। আর তাদের ভুলেননি টাইগার ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মুশফিক রিয়াদরা।

[৪]ফেসবুকে এক বার্তায় মুশফিক লিখেন, সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও দোয়াৃযাদের আত্বত্যাগে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা ‘বাংলা’। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
[৫]মাহমুদউল্লাহ রিয়াদ লিখেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

[৬]সাকিব লিখেন, সবারই রয়েছে তার মাতৃভাষায় কথা বলার অধিকার। আর আমাদের সেই অধিকার রক্ষার জন্য ১৯৫২ সালের এই দিনে আমাদের ভাষা সৈনিকেরা প্রাণের মায়া ত্যাগ করে নেমে এসেছিলেন রাজপথে। স্মরণ করছি সকল ভাষাসৈনিকদের, যাদের জন্য আজ গর্ব করে কথা বলতে পারি বাংলা ভাষায়।

[৭]লিটন দাস লিখেন, অমর ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ১৯৫২ সালের সকল ভাষা শহীদের প্রতি রইল আমার পরম শ্রদ্ধা ও ভালোবাসা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।

[৮]তামিম লিখেন, সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। - ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়