শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগড়ে ২০ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

এমদাদ খান : [২] খাগড়াছড়ির রামগড়ে ২০ বছরের পলাতক আসামি হান্নান(৩৬) কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।তার বিরুদ্ধে খুন ও অপহরণের মামলা রয়েছে।

[৩] গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার(১৯ ফেব্রুয়ারী) রাতে চট্টগ্রাম জেলার বারইয়ারহাট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।সে রামগড় ইউনিয়নের হাতিরখেদার মৃতঃ জয়নাল আবদীনের ছেলে।

[৪] পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ এর সার্বিক দিক নির্দেশনায় ওসি (তদন্ত)মনির হোসেনের নেতৃত্বে রামগড় থানার সেকেন্ড অফিসার এসআই মুজিবুর রহমান ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হান্নানকে আটক করে।

[৫] আটককৃত আসামির বিরুদ্ধে রামগড় থানায়২০০০ সালের আগস্ট মাসের ৯ তারিখে খুন ও অপহরণ মামলা হয়।

[৬] থানার সেকেন্ড অফিসার এস আই মুজিবুর রহমান বলেন,খুন ও অপহরণ মামলার আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর রাতে তাকে আটক করে শনিবার আদালতে পাঠানো হয়েছে ।

[৭] এ মামলার আরেক আসামি তার ভাই এখনও পলাতক রয়েছে। পলাতক অপর আসামি আটকে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়