শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে দেশি বিদেশি খেলোয়াড় কিনতে ৮ ফ্রাঞ্চাইজির খরচ হলো ১৯৬ কোটি ৬০ লাখ রুপি

এল আর বাদল: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম শেষ হয়েছে গত বৃহস্পতিবার
কোভিড-১৯ এর কারণে ২০২০ আইপিএলে অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে এবার সব ঠিক থাকলে এপ্রিলে ভারতের মাটিতেই হবে আইপিএল। চেন্নাইয়ের একটি পাঁচতারা হোটেলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ২০২১ সালের আইপিএল নিলামের আসর।

[৩] আন্তর্জাতিক ও দেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ২৯২ জন ক্রিকেটার এই মহা নিলামে উঠেন। যার মধ্যে আন্তর্জাতিক স্তরে খেলা ক্রিকেটারদের সংখ্যা ৬১। ফলে নিলাম আসরে সেরা ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে ঝড়ও উঠ। এই নিলামকে কেন্দ্র করে ৮টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৯৬ কোটি ৬০ লাখ রুপি নিয়ে নিলামে হাজির হয়। যাদের মধ্যে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের কাছে ছিলো সর্বাধিক ৫৩ কোটি ২০ লাখ, রাজস্থান রয়্যালস ৩৭ কোটি ৮৫ লাখ, আরসিবি ৩৫ কোটি ৪ লাখ, সিএসকে ১৯ কোটি ৯ লাখ, মুম্বাই ইন্ডিয়ান্স ১৫ কোটি ৩৫ লাখ, দিল্লি ক্যাপিটালস ১৩ কোটি ৪ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ ১০ কোটি ৭৫ লাখ ও কলকাতা নাইট রাইডার্সের হাতে ১০ কোটি ৭৫ লাখ বাজেট ছিলো। - ক্রিকইনফো/ এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়