শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৭ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগুন ক্ষেতে গাঁজা চাষ

ডেস্ক নিউজ: বৃহস্পতিবার পুলিশ গাঁজা গাছসহ শহীদ মিয়াকে (৬৫) আটক করে। আটক শহীদ মিয়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর নোয়ামোড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

বৃদ্ধ শহীদ মিয়া একজন কৃষক। দিনের বেশির ভাগ সময়ই তিনি ক্ষেতে কাটান।

থানার এসআই জসিম উদ্দিন জানান, গ্রামবাসীর অভিযোগ পেয়ে তিনি উত্তর নোয়ামোড়া গ্রামে ছুটে যান। তিনি সেখানে বেগুন ক্ষেতে একটি গাঁজা গাছ শনাক্ত করেন। পরে তিনি গাছসহ খেতের মালিক শহীদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। সূত্র: দৈনিক ইত্তেফাক

তবে শহীদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ভালো ফলনের আশায় তিনি সব সময়ই ক্ষেতে বেশি সময় কাটান। কখন যে বেগুন গাছের আড়ালে একটি গাঁজা গাছ গজিয়ে উঠেছে তিনি বুঝতে পারেননি। মনে হয় এটি বিচি থেকে গজিয়েছে।

তিনি আরও জানান, গাঁজা সেবন তো দুরের কথা তিনি জীবনে কখনো ধূমপান পর্যন্ত করেননি।

বিকালে পুলিশ গাঁজা গাছসহ শহীদ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে এ আলম তাকে এক হাজার টাকা জরিমানা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়