শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৫ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনাকে হারিয়ে নারী এককের ফাইনালে ওসাকা

স্পোর্টস ডেস্ক : [২] বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল ম্যাচে যুক্তরাষ্ট্রের এই তারকাকে সরাসরি সেটে হারিয়ে দেন জাপানের নওমি ওসাকা। এই হারের ফলে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো সেরেনার।

[৩] সেরেনাকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারে চতুর্থবারের মত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ওসাকা। আগের তিনবারই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা জিতেছিলেন তিনি। একবার অস্ট্রেলিয়ান ওপেনে, দুবার শিরোপা জেতেন ইউএস ওপেনে।

[৪] অন্য সেমিতে ২৫তম বাছাই চেক রিপাবলিকের কারোলিনা মুচোভাকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন জেনিফার ব্র্যাডি।

[৫] শনিবার ফাইনালে ব্র্যাডির মুখোমুখি হবেন ওসাকা। ২০২০ সালে ইউএস ওপেনের সেমিফাইনালে ব্র্যাডিকে হারিয়েছিলেন ওসাকা। - দ্য সান/ ডব্লিউটিএফ/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়