শিরোনাম
◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ  ◈ যুক্তরাষ্ট্র ইরানের স্কুলে হামলার জন‌্য দায়ী : রয়টার্স  ◈ ইরানে সর্বোচ্চ নেতা হওয়ার আলোচনায় থাকা কে এই মোজতবা খামেনি? ◈ জামিনের পর অপেক্ষা নয়: ‘ই-বেইলবন্ডে’ দ্রুত মুক্তি, কমছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ◈ বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায় কার! ◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪২ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পূর্বাচলের জয়বাংলা চত্ত্বরে নতুন শহরের শহীদ মিনার

সালেহ্ বিপ্লব: [২] সাংবাদিক তুষার আবদুল্লাহ জানালেন, তার সংগঠন ইকরিমিকরি ও রাজউকের যৌথ উদ্যোগে নির্মিত শহীদ মিনার এবার একুশের প্রথম প্রহরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

[৩] নির্মাণ প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা দেখতে চাইলে আজ শুক্রবার যে কোন সময় যাওয়া যাবে পূর্বাচলের জয়বাংলা চত্বরে।

[৪] অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এই শহীদ মিনারকে ঘিরেই শনিবার দিনব্যাপী বর্ণ উৎসবের আয়োজন করেছে ইকরিমিকরি।

[৫] সংগঠনের উপদেষ্টা তুষার আবদুল্লাহ জানান, সকাল ৯টায় ‘রাস্তাব্যাপী বর্ণ আল্পনা’ কর্মসূচি উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী আহমদ রফিক।

[৬] রয়েছে বর্ণছবি প্রদর্শনী। আহমদ রফিকসহ ৫০ বরেণ্য ও তরুণ শিল্পী এঁকেছেন ৫০টি বর্ণছবি। উন্মুক্ত প্রদর্শনীটি চলবে জয় বাংলা চত্ত্বরে। বর্ণছবির আরও প্রদর্শনী হবে জাতীয় জাদুঘর বা শিল্পকলা একাডেমি গ্যালারিতে।

[৭] আয়োজনে রয়েছে বর্ণছবি আঁকা। সারাদিন ছবি আঁকবেন তরুণ ও শিশু শিল্পীরা।

[৮] এরপর বর্ণ কাটআউট। জয়বাংলা চত্ত্বরের আশপাশে বর্ণকে ত্রিমাত্রিকভাবে উপস্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়