শিরোনাম
◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ১১:১৪ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২ ব্যাংক থেকে এবার নিলামে আরও ৩১৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার (১৫ জুলাই) নিলামের মাধ্যমে ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। এতে প্রতি ডলারের কাট-অফ রেট ধরা হয়েছে ১২১.৫০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একটি জাতীয় দৈনিককে বলেন, গত তিন দিনে দুটি পৃথক নিলামের মাধ্যমে মোট ৪৮৬ মিলিয়ন ডলার কেনা হয়েছে।

এসব ডলার আগামীকাল বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, বাজারে ডলারের প্রবাহ বেড়ে যাওয়ায় মুদ্রাটির দর ব্যাপকভাবে কমে যাওয়ার প্রবণতা দেখা দেওয়ায় গত রোববার (১৩ জুলাই) ইতিহাসে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১৭১ মিলিয়ন ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়