শিরোনাম
◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের শেলারচরে অবৈধভাবে মাছ ধরার সময় দুই নৌকাসহ ৫ জেলে আটক

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের শেলারচর এলাকায় মঙ্গলবার দুপুরে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা দুইটি জেলে নৌকাসহ ৫ জেলেকে আটক করেছে। জব্দ করা হয়েছে মাছধরার জালসহ আনুসঙ্গিক মালামাল।

বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে দুবলা টহল ফাঁড়ি ও শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ ভাবে টহল কালে সুন্দরবনের শেলারচরের মানিকখালী খালে অবৈধভাবে দুটি নৌকার জেলেদের মাছ ধরতে দেখে। বনরক্ষীরা এগিয়ে গিয়ে পাঁচ জেলে সহ নৌকা দুটি আটক করে।

এসময় জব্দ করা হয় চারটি চর জাল ও আনুষঙ্গিক মালামাল। আটক জেলেরা হচ্ছে, মহসিন শেখ (২০), শহিদুল শেখ (২৮), তাহিদুল শেখ(২৬) আলী শেখ (২০) ও ফরহাদ শেখ (২৮)। এদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে বলে বনরক্ষীরা জানান। এরা নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ ধরার জন্য সুন্দরবনে গিয়েছিল। পরে আটক নৌকা ও জেলেদের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, শেলারচরে অবৈধ ভাবে মাছ ধরার সময় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়