শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৯ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়াকে ২-১ গোলে হারালো বরুশিয়া ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক : [২] একদিন আগে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। এবার সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আরলিং হালান্দ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলর প্রথম লেগে স্প্যানিশ দল সেভিয়াকে বিপক্ষে ২-৩ গোলে হারিয়েছে জার্মান দল ডর্টমুন্ড।

[৩] বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ র‌্যামন স্যানচেজ পিৎজুয়ানে সাত মিনিটের মাথায় এগিয়ে যায় সেভিয়া। দলের হয়ে গোল তুলেন সুসো। যদিও ১৯তম মিনিটে সফরকারীদের সমতায় ফেরান মাহমৌদ দাহৌদ।

[৪] ২৭ ও ৪৩ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন নরওয়ে জাতীয় দলের তারকা হালান্দ। ৮৪ মিনিটের মাথায় ব্যবধান কমালেও হার এড়াতে পারেননি সেভিয়ার ডাচ স্ট্রাইকার লুক ডি জং। ম্যাচ জয়ী পারফরমেন্সের পর ২০ বছর বয়সী হালান্দ জানিয়েছেন বার্সার বিপক্ষে এমবাপের হ্যাটট্রিক তাকে অনুপ্রাণিত করেছেন।

[৫] ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিনি দুর্দান্ত সব গোল করেছেন। এগুলো দেখে আমিও উৎসাহ পেয়েছি। তাই তাকে ধন্যবাদ জানাই। এদিকে চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ২৪ ম্যাচে ২৫ গোল তুলেছেন হালান্দ। চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচ খেলে ৮ গোল করে সবার উপরে রয়েছেন তিনি। - আরটিভি/ দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়