শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৬ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি এ টি এম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক: [২] বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার একটি হাসপাতালে বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে ভর্তি করানো হয়। বিডি নিউজ

[৩] এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান বলেন, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ, বমি ও শ্বাসকষ্ট। আজ হুট করে সমস্যা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] বরেণ্য এ অভিনেতার মেজ মেয়ে কোয়েল আহমেদ জানান, দুই দিন ধরে খাবার খেলেই তাঁর বাবার বমি হতো। শ্বাসকষ্টও হচ্ছিল। আজ শ্বাসকষ্টের মাত্রাটা বেড়ে যায়। এরপর দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক বাবাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সময় টেলিভিশন

[৪] তিনি আরও বলেন, ‘বাবার আজকের অবস্থা দেখে ঘাবড়ে যাই। তাই কোনো ধরনের দেরি করতে চাইনি। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়