শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভে পুলিশের বাঁধা

সৌরভ ঘোষ: [২] সরকারের পদত্যাগ এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উওম খেতাব বাতিলের ঘোষনার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।

[৩] বুধবার দুপুরে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম পোষ্টাফিস পাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পদক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি সদস্য শাহিন শেখ রন্জু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

[৪] অন্যদিকে একই দাবিতে দাদামোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আশরাফুল হক রুবেল, আলতাব হোসেন প্রমুখ।

[৫] নেতা কর্মীরা ৫০ বছর আগে দেয়া বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়