শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৫ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে আগুনে পুড়লো ১৮ ঘর

গাজীপুর প্রতিনিধি: [২] বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসময় টিনশেডের ওই বাড়ির ১৮টি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।

[৩] এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

[৪] স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন জানান, সকালে কোনাবাড়ী এলাকায় এমএম গার্মেন্টস সংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বাড়িতে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডের সময় ওই বাসা বাড়িতে কেউ ছিল না। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

[৫] জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

[৬] পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়। আগুনে টিনশেডের ওই বাড়ির ১৮টি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড সূত্রপাত হয়েছে। তবে, ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়