শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৪ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে আর্মিনিয়ায় হোঁচট খেলো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : [২] ক’দিন আগে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া বায়ার্ন মিউনিখ বীরদর্পে মাঠে নামলেও বীরত্ব দেখাতে পারেনি। পুঁচকে আর্মিনিয়ার কাছে তারা হোঁচট খেলো। তাদের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে একটি শোধ করেন রবের্ত লেভানদোভস্কি। পরক্ষণেই আবারও বায়ার্নের জালে বল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে কোচ হান্স ফ্লিকের দল মিউনিখ।

[৩] আলিয়াঞ্জ অ্যারেনায় সোমবার রাতে জার্মান লিগ বুন্দেলিগার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। লিগে টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলে টানা সাত জয়ের পর পয়েন্ট হারাল বায়ার্ন।

[৪] পুরো ম্যাচে তিনটি শট লক্ষ্যে ছিল আর্মিনিয়ার, তিনটিই সফল। শুরুতে মিশেল ভ্লাপের গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মানুয়েল প্রিটল। দ্বিতীয়ার্ধের শুরুতে লেভানদোভস্কির গোলের পর ফের ব্যবধান দুই গোলে নেন ক্রিস্টিয়ান গিবাওয়া। এরপর কোরোঁতাঁ তোলিসো ও আলফুঁস ডেভিসের গোলে হার এড়ায় বায়ার্ন।

[৫] গত বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপ জিতে বছরে ছয় শিরোপা জয়ের রেকর্ড গড়া বায়ার্নের ম্যাচের শুরুটা হয় বাজে। ২১ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ। - গোল ডটকম / বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়