শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৬ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট ক্রিকেটে তরুণদের আগ্রহ বাড়াতে বেতন বাড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] ১৮ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। সাদা বলের ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে লাল বলের ক্রিকেটে এমন অর্জনে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের এই লম্বা ফরম্যাটে সাফল্য ধরে রাখতে এবং তরুণ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে পিসিবি।

[৩] টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোসহ এসব পদক্ষেপের ফলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিড়ে টেস্ট ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের বাড়তে থাকা অনীহাও দূর হবে বলে ধারণা করছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।

[৪] এই বিষয়ে পিসিবি কর্তা মোহাম্মদ ওয়াসিম বলেন, এটা শুধু পাকিস্তানের নয় বরং অন্যান্য টেস্ট খেলুড়ে দলগুলোরও সমস্যা। সাদা বলের ক্রিকেট এত জনপ্রিয়তা পাচ্ছে যে লাল বলের ক্রিকেটে আর আগ্রহ খুঁজে পায় না উঠতি ক্রিকেটাররা। আর এ জন্য পাকিস্তান টেস্ট দলে উন্নতি আনতে কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে পিসিবি। টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোসহ এই সব পদক্ষেপের ফলে টেস্ট ক্রিকেটের প্রতি আবারও আগ্রহী হবে তরুণ ক্রিকেটাররা। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ