শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১২ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কম্পিউটার চুরির অপরাধে চিটাগং গ্রামার স্কুলের গার্ডসহ দুইজন আটক

রাজু চৌধুরী: [২] চিটাগং গ্রামার স্কুলের সিকিউরিটি গার্ডকে কম্পিউটার চুরির অপরাধে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ জানায়,

[৩] আটককৃত গার্ডের নাম মোঃ নাহিদ আরমান জিসান তিনি ইলিয়াস ব্রাদার্স এর বাড়ির চাঁদগাও থানার বাসিন্দা। স্কুলের কম্পিউটার চুরির অপরাধে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। নাহিদ আরমান জিসান কে স্কুলে ডিউটিরত অবস্থায় পেয়ে আটক করে এবং চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলে।

[৪] এ সংক্রান্তে চিটাগং গ্রামার স্কুল আপার সেকশন এর মোশারফ হোসেন সুমন (৪৮) নামে একজন সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করলে মোঃ নাহিদ আরমান জিসান এর বিরুদ্ধে দঃ বিঃ আইনের ৩৮১ ধারায় ০১টি মামলা রুজু হয়।

[৫] উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোমিনুল হাসান জানান, মামলার তদন্তকালে আটককৃত মোঃ নাহিদ আরমান জিসানকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে চুরির কথা স্বীকার করে। সে চোরাই সিপিইউ এবং মনিটর কমদামে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মোঃ সেলিম উল্লাহ (৩৫) এর কাছে বিক্রয় করেছে বলে জানালে তার দেওয়া তথ্য ও দেখানো মতে এলাকায় এএসআই/অনুপ কুমার বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোঃ সেলিম উল্লাহ (৩৫) কে গ্রেপ্তার করা হয় এবং ০৩টি মনিটর, ০৪টি সিপিইউ উদ্ধার করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়