শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মেক্সিকো সীমান্তে আসা বিশাল সংখ্যক অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সুমাইয়া ঐশী: [২] অভিবাসী আইনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিই আপাততো বলবৎ থাকছে। করোনা সংক্রমণ কমানোর উদ্দেশ্যে এখনই এই আইনের পরিবর্তন হচ্ছে না। আল-জারিরা

[৩] হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, জো বাইডেন প্রশাসন অভিবাসীদের প্রতি আরও মানবিক ব্যবস্থা নেবে। তবে তার জন্য কিছুটা সময় প্রয়োজন। ততোদিন পর্যন্ত এই নীতিই থাকবে। অভিবাসীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এখন ফেরার সঠিক সময় নয়।

[৪] গত ২০ জানুয়ারির পর থেকেই এই অভিবাসন নীতি নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। এই নীতি আরো সহজ করারও প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে সাকির এই মন্তব্য ট্রাম্পের এ সংক্রান্ত কঠিন নীতিগুলো অপসারণে বাইডেন প্রশাসনের ওপর আরও চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়