শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখনই কথা বলতে চান না আওয়ামী লীগ নেতারা

সমীরণ রায়: [২] মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে দেওয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।  এবিষয়ে এখনই কথা বলতে রাজি নয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

[৩] শীর্ষ নেতারা বলেন, ৭৫’র পরবর্তী জিয়াউর রহমানের ভূমিকা ছিলো স্বাধীনতার বিপক্ষে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তার যে অবস্থান ছিলো সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে জামুকা যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে আরও জেনে শুনে কথা বলবো।

[৪] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ইস্যুতে আরও বিস্তারিত জেনে কথা বলতে হবে।

[৫] আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেন, মুক্তিযুদ্ধে তার একটি ভূমিকা ছিলো। তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে ৭৫’র পরবর্তী তার কর্মকাণ্ড সারা বিশ্ব দেখেছে। তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। তার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে জামুকার সিদ্ধান্তের বিষয়ে আরও বিস্তারিত জেনে বলতে পারবো।

[৬] আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যিনি প্রত্যক্ষভাবে জড়িত, তার শুধু বীরোত্তাম সনদই নয় মরণোত্তর বিচার করা উচিৎ। একই সঙ্গে জামুকার কাজটি যথাযথ। সম্পাদনা: রায়হান রাজীব

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়