শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আজ রবিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়া আরও তিন জনকে খালাস দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, সরিষাবাড়ি উপজেলার করগ্রাম পশ্চিমপাড়া এলাকার ওয়াদুদ মন্ডলের ছেলে হারুনের সাথে তার স্ত্রী মাহমুদা বেগমের মধ্যে হাওলাতি টাকা পরিশোধ নিয়ে কলহ চলছিল। টাকা পরিশোধে অস্বীকৃতির করণে ২০১২ সালের ১১ জুলাই সকালে নিজ বাড়িতে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী হারুন ও তার দুই বোন রিজু বেগম, রাজিয়া বেগম এবং বাবা ওয়াদুদ মন্ডল মাহমুদা বেগমকে মারধর করে। স্বামী গলা চেপে ধরে ও অন্য আসামীরা বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে মাহামুদে হত্যা করে এবং লাশ গুম করার চেষ্টা করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মাহমুদা বেগমের বাবা খলিলুর রহমান বাদী হয়ে ৪ জনকে আসামী করে সরিষাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন, তবে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হারুন পলাতক রয়েছে।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামীর দুই বোন ও বাবাকে বেকসুর খালাস দেয় আদালত। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও অ্যাডভোকেট মোজাম্মেল হক। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ