শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে আরো দুই উইকেটের পতন ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক: তৃতীয় সেশন থেকে ফিরেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। পরপর ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিচ্ছে টাইগাররা। এনক্রুমাহ বোনারকে ফেরানোর পর আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশ বেশিক্ষণ টিকতে দেননি জার্মেইন ব্ল্যাকউডকে। ব্যক্তিগত ৯ রানের মাথায় নাঈম হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

এর আগে বোনার ও কাইল মায়ার্সের ভয়ঙ্কর জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সেই সঙ্গে প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক টেস্ট মিলিয়ে ৩০০তম উইকেটের মালিক হন তিনি।

তৃতীয় সেশনের শুরুতে বোনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তাইজুল। চতুর্থ উইকেটে ৪৪২ বলে ২১৬ রানের জুটি গড়েন বোনার-মায়ার্স। দিনের প্রথম উইকেট হিসেবে বোনার ফেরার আগে মাটি কামড়ানো ব্যাটিংয়ে ২৪৫ বলে ১০ চার ও ১ ছয়ে করেন ৮৬ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১০৪.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য তাদের দরকার আরও ১০১ রান। বাংলাদেশের দরকার আরও ৬ উইকেট। সফরকারীদের হয়ে ব্যাটিংয়ে আছেন মায়ার্স (১২৯) ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা (০)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রান করেছিল। জবাবে ২৫৯ রানে অলআউট হয় সফরকারীরা। পরে টাইগাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়