শিরোনাম
◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১২ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় কারিগরি মুক্ত নার্সিং এর দাবীতে নার্সদের মানববন্ধন

সাগর আকন: [২] কারিগরি মুক্ত নার্সিং এর দাবীতে বরগুনায় নার্সদের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

[৩] রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরগুনা জেনারেল হাসপাতালের মেইন গেটের সামনে সকল নাসিং কলেজ ও ইন্সটিটিউট এর শিক্ষার্থীদের উদ্যোগে কারিগরি মুক্ত নার্সিং এর দাবীতে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] মানববন্ধনে বক্তারা কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টসদের বাংলাদেশের নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত বাতিল, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান দেওয়ার ষড়যন্ত্র, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরিক্ষা অতিবিলম্বে দেয়ার দাবী করা হয়। ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর মুক্ত মিডওয়াইফারি ও কারিগরি মুক্ত নার্সিং চেয়ে কারিগরি শিক্ষা বোর্ডের নার্সিং শিক্ষার্থীরা নার্সিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থীদের সমমর্যাদা পাওয়ার যোগ্য নয় বলেও দাবি করেন বক্তারা। কারিগরি শিক্ষাবোর্ড থেকে যে নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই শিক্ষাও অসম্পূর্ণ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা কোর্সগুলো অসম্পূর্ণ ও অযৌক্তিক বলেও বিভিন্ন যুক্তি তুলে ধরেন বক্তারা।

[৫] মানববন্ধনে বক্তারা আরও বলেন, অনতি বিলম্বে স্থগিতাদের প্রত্যাহার করে আগামী ১২ তারিখ পরিক্ষা গ্রহণ করাসহ, পেশেস্ট কেয়াপর টেকনোলজিস্টদের নার্স বানানোর সিদ্ধান্ত বাতিল ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদেরকে মিডওয়াইফারির সম্মান দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবী জানানো হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ