শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৫ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আক্ষেপের সুরে জিদান বললেন, গণমাধ্যমের এমন আচরণ আমার প্রাপ্য নয়

স্পোর্টস ডেস্ক : [২] স্প্যানিশ লা-লিগায় বাজে পারফরম্যান্সের পাশাপাশি সুপার কাপে এবং কোপা দেল রে’তে তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে হারার পর বেশ সমালোচনার মুখে পড়েছেন জিদান এবং তার শিষ্যরা। দলের দুঃসময়ে সমর্থকদের পাশে পেতে চান জিনেদিন জিদান। সেই সঙ্গে চাইছেন নিজের প্রাপ্য সমম্মানটুকু।

[৩] গত মৌসুমের শেষদিকে টানা দশ ম্যাচের দশটিতেই জিতে লা-লিগায় চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগে জিদানের নেতৃত্বেই টানা তিনবার চ্যাম্পিয়ন লিগ জিতে শিরোপার হ্যাটট্রিকও করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। কিন্তু দলের খারাপ সময়ে কোচ এবং ফুটবলাদের নিয়ে সমালোচনা করাই বেশ ক্ষুব্ধ হয়েছেন ফরাসি কিংবদন্তি।

[৪] এক সংবাদ সাক্ষাৎকারে অনেকটা রেগে গিয়ে জিদান বলেন, গণমাধ্যমের এমন আচরণ আমার প্রাপ্য নয়। গত মৌসুমে আমরা লিগ জিতেছি, কিছুটা সম্মান নিশ্চয় তাদের কাছ থেকে আশা করতে পারি। দু’ একবার বাজে পারফরমেন্সের জন্য আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা গণমাধ্যমের ঠিক কাজ নয়।

[৫] তিনি আরো বলেন চলতি মৌসুমে লা লিগা শিরোপা ধরে রাখার লড়াইয়ের অধিকার অর্জন করেছি, অন্তত মৌসুমটা যেতে দিন। পরের মৌসুমে পরিবর্তনের দরকার হবে, কিন্তু এ বছরে আমাদের লড়াই করতে দিন। যে দলটি গত মৌসুমে লিগ জিতল, এই বছরও তারা একই লক্ষ্যে লড়ছে। ১০ বছর আগের ঘটনা নয়, গত মৌসুমের। - মার্কা / গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়