শিরোনাম
◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ ‘দল চায়নি, নিজ থেকেই বিশেষ কারণে পদত্যাগ করছি’: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন (ভিডিও) ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি ◈ সর্বজনীন পেনশন নিয়ে সুখবর, যেভাবে লাভবান হবেন গ্রাহকেরা ◈ দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ◈ ইশরাককে মন্ত্রিসভার বৈঠকে না যাওয়ার নির্দেশ, পদত্যাগপত্রও চেয়েছিলেন প্রধানমন্ত্রী: শফিকুল আলমের পোস্ট ◈ কলেরা প্রতিরোধে বাংলাদেশের বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস!(ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি পৌরসভা নির্বাচনে ইশতেহারে ১৯ দফা আ’লীগ প্রার্থীর প্রতিশ্রুতি ঘোষণা

চৌধুরী হারুনুর রশীদ: [২] আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো.আকবর হোসেন চৌধুরী। গতকাল শুক্রবার সকালে শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শহরবাসীর উদ্দেশে এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

[৩] বর্ণনা দিয়েছেন, পৌর এলাকার উন্নয়নে বাস্তবায়িত ও চলমান বহু প্রকল্পের। এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি।

[৪] অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শতভাগ নিশ্চয়তা দিয়ে কোনোটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করেন না তিনি। জয় নিয়েও শতভাগ নিশ্চিত তিনি। দলের বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে’কে নিয়ে কোনো মাথাব্যথা নেই তার। তবে এ সময় উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, অমর কুমার দে’র ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, মো. কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরী ও সাধারণ সম্পাদক মনসুর আলী প্রমুখ।

[৫] সংবাদ সম্মেলনে তার নির্বাচনী ইশতেহারের ১৯ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়ে বলেন, তিনি আবার নির্বাচিত হলে হাজার আসনের একটি পৌর অডিটোরিয়াম নির্মাণ করবেন। পৌরসভাকে শহরের ফিশারি সংযোগ বাঁধ হস্তান্তর করা হলে সেটি রক্ষায় এবং সৌন্দর্য বর্ধন করবেন। শহরের বাইরে পরিবেশবান্ধব ডাম্পিং গ্রাউন এবং পৌর এলাকায় একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করবেন।

[৬] এ ছাড়া পৌর এলাকায় ১০ স্থানে বিনামূল্যে ওয়াইফাই সেন্টার স্থাপন, গরিব শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু, নিম্ন আয়ের লোকজনের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ইয়ুথ আইটি সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র চালু, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাম্বুলেন্স সেবা, বৃক্ষরোপনের মাধ্যমে শহরকে সবুজায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র স্থাপন, শহরকে সোলার প্যানেলের আওতায় এনে সিসিটিভির মাধ্যমে সেবা, নাগরিক সেবা বাড়াতে ওয়ান স্টেপ অনলাইন কল সেন্টার স্থাপন, রাঙামাটি শহরকে মাদকমুক্ত, শহরের বিভিন্ন স্থানে কিচেন মার্কেট নির্মাণ, শহরে এলাকাভিত্তিক নিরাপত্তা ফটক স্থাপন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে সড়কের নামকরণ, শহরের বিভিন্ন স্থানে ডিজিটাল জায়ান্টস্কিন স্থাপন এবং বিগত সময়ে অসমাপ্ত পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

 

  • সর্বশেষ