শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণের বিচারে আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন

নূর মোহাম্মদ : [২] স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ছাত্রলীগ নেতাদের দলবদ্ধভ ধর্ষণের ঘটনায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরীর আদালতে বিচার চলছে। তবে বাদী ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থেকে বুধবার এই আদালত পরিবর্তনের আবেদন করেছেন।

[৩] ফৌজদারি কার্যবিধির ৫২৬ ধারায় আদালত পরিবর্তনের এই আবেদন করা হয়। এতে বলা হয়েছে, সিলেটের অন্য কোনো ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলাটি যেন বদলির আদেশ দেওয়া হয়।

[৪] গত বছরের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহ পরান থানায় মামলা করেন। গত ৩ ডিসেম্বর সাইফুরসহ ছাত্রলীগের আট নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সম্পাদনা: ফরহাদ বিন ‍নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়