শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫১ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবন্ধী সুইটির হুইল চেয়ারের অভাবে চলাচল করতে কষ্ট

আরিফ উদ্দিন: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গিয়ে রাস্তার পাশে উঠানে দেখা মিলল শারীরিক প্রতিবন্ধী সুইটির। ছোট শিশু সুইটির পা থেকেও নেই। দু’টি হাতের আংগুলের উপর ভর করে মাটি ঘেঁষে চলাচল করছে। শীতের এই তীব্রতায় মোজা বা জুতা ছাড়া শিশুটি চলাচল করছে। প্রতিবন্ধী সুইটির বড় সমস্যা হল তার একটি হুইল চেয়ার নেই। সুইটি মিনি মিনি কন্ঠে বলল তার একটি হুইল চেয়ার প্রয়োজন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া (ডিঘিপাড়া) গ্রামের সোলায়মান আলীর মেয়ে সুইটি আকতার। জন্ম থেকেই সুইটি শারীরিক প্রতিবন্ধী। দু’টি পা-ই তার নষ্ট। পা দু’টি দিয়ে কোনো ভাবেই হাটা চলা করতে পারে না। পায়ের অধিকাংশই বাঁকা ও মোড়ানো। হুইল চেয়ার না থাকায় হাতের আঙ্গুলের উপর ভর করে মাটি ঘেঁষে যায় সে। চলাচল করতে খুব কষ্ট হয় তার। মাটি ঘেঁষে চলাচল করতে করতে তার হাতে পায়ে ফোসকা পড়েছে। হতাশা চোখমুখে নিয়ে বলল ছবি তুলেন কেন? আগে কত বার ছবি উঠেছি একটা হুইল চেয়ারও পাইনি। হুইল চেয়ার হলে কিছুটা স্বাভাবিক চলাচল করতে পারতাম। আমার একটি হুইল চেয়ার দিবেন?

প্রতিবেশী জব্বার মিয়া বলেন, সুইটি আকতার গরীব পরিবারের মেয়ে। এই শীতের মধ্যে খালি মাটিতে চলাফেরা করে। ওর দিকে তালালে খুব কষ্ট লাগে। কত কষ্ট করে চলাচল করে সুইটি। তার একটি হুইল চেয়ার দরকার।

সুইটির মা মনিরাজ বেগম বলেন, বাড়িভিটা ছাড়া কোনো জমি নাই। বাড়িতে ছোট একটি দোকান। যা আয় হয় তা দিয়ে পেটের ভাত জোটে না। কিভাবে হুইল চেয়ার কিনে দেই। সুইটি জন্ম থেকেই প্রতিবন্ধী। হাটকে পারে না। একটি হুইল চেয়ার না থাকায় খুব কষ্ট করে তাকে চলাচল করতে হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়