শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ১’শ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : [২] মঙ্গলবার রাতে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

[৩] আটক মাদক ব্যবসায়ীর নাম কবির হোসেন (২৮)। সে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানি-ছয়ঘরিয়া গ্রামের আরশাদ আলীর ছেলে।

[৪] র‌্যাব জানায়, সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক দ্রব্য বেচা-কেনার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১’শ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী কবির হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

[৫] র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়