শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রভাব ভিয়েতনামের অর্থনীতিতে , ঘুরে দাঁড়াতে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা

সুমাইয়া ঐশী: [২]করোনাভাইরাসের কারণে ভিয়েতনামের অর্থনীতিতে রেকর্ড পরিমাণে ধস নেমেছে। অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য দেশটির ক্ষমতাশীন সরকার সোমবার পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা ঘোষণা করেছে। দ্য গার্ডিয়ান

[৩] ২০২১-২০২৫ সালের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫-৭.০ শতাংশে উন্নীত করতে চায় ভিয়েতনাম। সে লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে মান বাড়ানোর দিকে জোর দেওয়া হবে। রফতানি বাজার বৃদ্ধিতেও মনোনিবেশ করবে দেশটি। সেই সাথে সরকারি প্রতিষ্ঠান বেসরকারিকরণের দিকে ঝুঁকবে ভিয়েতনাম।

[৪] গত বছর ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ২.৯ শতাংশ। এই পরিমাণ প্রবৃদ্ধি বিশ্বজুড়ে সমাদৃত হলেও বিগত দশ বছরের মধ্যে ২০২০ সালেই সর্বনিম্ন প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি। করোনার কারণে বছরজুড়ে লকডাউন, সেই সাথে সীমান্তে কড়াকড়ির কারণে অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়েছে।

[৫]গত বছরের জানুয়ারিতে অ্যাপল কোম্পানি ২৭ কোটি টাকা বিনিয়োগ করে ভিয়েতনামে। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইনটেল দেশটিতে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দিয়েছে। প্রতিষ্ঠানটি ৪৭ কোটি টাকা থেকে বিনিয়োগ বাড়িয়ে ১৫০ কোটি টাকায় নিয়ে যেতে চায়।

[৬] ২০৪৫ সালের মধ্যে উন্নত দেশের তালিকাভুক্ত হতে চায় ভিয়েতনাম। সে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশটি। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়