শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত নয়, জনসচেতনতায় এগিয়ে আসতে হবে: মেয়র টিটু

আব্দুল্লাহ আল আমীন: [২] ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মো: ইকরামুল হক টিটু বলেন, কয়েকমাস আগেও আমরা করোনা ভ্যাকসিনের জন্য প্রবল অপেক্ষায় ছিলাম। অথচ এখন অপ্রচারকারীরা করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের মাঝে নেতিবাচক মন্তব্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের অপপ্রচার নিবৃত্ত করে মানুষকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিতে হবে।

[৩] রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরশেনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশন এলাকায় গঠিত কমিটির সভায় বক্তব্যে বলেন সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

[৪] তিনি আরও বলেন, একটি গোষ্ঠী চায় না দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে নিরাপদ রাখতে যেমন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদেরও যার যার অবস্থান থেকে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে দেশের মানুষকে নিরাপদ রাখতে হবে। আমরা চাই সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করুক। এই নগরীর মানুষ নিরাপদ থাকুক।

[৫] সভায় অঞ্চলভিত্তিক ৮টি করোনা ভ্যাকসিন অনলাইন রেজিষ্ট্রেশন সহায়তা কেন্দ্র, প্রতিটি ওয়ার্ডে করোনা ভ্যাকসিন পরামর্শ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণস্থানে স্থায়ী প্রচারকেন্দ্র, লিফলেট, মাইকিং এবং মসজিদ ভিত্তিক প্রচারের মাধ্যমে করোনা ভ্যাকসিন সংক্রান্ত তথ্য প্রচার এবং মানুষকে করোনার ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

[৬] এছাড়াও পৃথক একটি সভায় সিটি মেযর মো: ইকরামুল হক টিটু সকল কাউন্সিলরদের সাথে করোনা ভ্যাকসিন সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভা করেন।

  • সর্বশেষ