শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৭:২৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

সাতক্ষীরা প্রতিনিধি : [২] পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শরিফুজ্জামান তুহিন ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নার্গিস সুলতানা নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।

[৩] এনিয়ে মেয়র পদে ৫ প্রার্থীর মধ্যে আগেই ২ জন প্রার্থী নির্বাচন থেকে স্ব-ইচ্ছায় সরে গেছেন এবং ভোট চলাকালে শনিবার আরো দুই জন ভোট বর্জনের ঘোষণা দিলেন।

[৪] বিএনপির মনোনীত প্রার্থী শরিফুজ্জামান তুহিন শনিবার বেলা ১১ টায় ভোট চলাকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি, ৯ টি কেন্দ্রের সবক’টি থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়া, তাকে লাঞ্ছিত করা এবং বহিরাগতদের এনে নৌকায় ভোট দেওয়ানোর অভিযোগ করেন।

[৫] তিনি সাংবাদিকদের আরো বলেন, কেন্দ্রে কেন্দ্রে নৌকার পক্ষে ভোট কাটাকাটি হচ্ছে। পুলিশ তার সব এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তাকে পুলিশ লাঞ্ছিত করেছে। প্রিসাইডিং অফিসার , ম্যাজিষ্ট্রেট এমনকি উপজেলা নির্বাহী অফিসার তা প্রত্যক্ষ করেও ঠুটো জগন্নাথের মতো বসেছিলেন। সাংবাদিকদের সাথেও পুলিশ অশোভন আচরন করেছে। একজন ক্যামেরাম্যানকে গলার কলার ধরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে পুলিশ।

[৬] এদিকে, স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) নার্গিস সুলতানাও নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। নিজ বাসায় বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ভোট বর্জনের ঘোষণা দেন।

[৭] এছাড়া আরও কয়েকজন কাউন্সিলার প্রার্থীও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

[৮] উল্লেখ্য , শুক্রবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী ওরফে মজনু চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বুলবুলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেছেন।

[৯] এর আগে গত ১৮ জানুয়ারি বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক মেয়র আক্তারুল ইসলাম তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী নার্গিস আক্তারকে সমর্থন জানিয়ে তিনিও সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ