শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৩:১৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড – ১৯ টেস্ট দিয়ে ইংল্যান্ড ক্রিকেটারদের স্বাগত জানালো চেন্নাই

স্পোর্টস ডেস্ক : [২] করোনা আবহে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বুধবার (২৭ জানুয়ারি) চেন্নাইয়ে পৌঁছে গেছে জো রুট নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কা থেকে বিশেষ বিমানে চেন্নাই পৌঁছায় তারা। হোটেলে যাওয়ার আগে চেন্নাই বিমানবন্দরে ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ প্রত্যেকের কোভিড টেস্ট হয়।

[৩] যাদের রিপোর্ট নেগেটিভ আসে প্রাথমিক কোয়ারেন্টিন পর্ব শেষে তারাই বায়ো বাবলে প্রবেশ করেন। কারোর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাকে আইসোলেশনে রাখা হবে বলে চেন্নাই প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

[৪] চেন্নাইতে অন্তত ছয় দিন কোয়ারেন্টিনে থাকতে হবে রুটদের। তারপর অনুশীলনে নামার সুযোগ পাবেন তারা। তিন দিনের প্রস্তুতির পর প্রথম টেস্ট খেলতে নামবে। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু প্রথম টেস্ট। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে এসেছে ব্রিটিশরা। - জি নিউজ / ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়