শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দরে ৫০ লাখ টাকার স্বর্ণালঙ্কার, আইফোন ও ল্যাপটপসহ আটক ১

সুজন কৈরী: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণালঙ্কার, আইফোন ও ল্যাপটপসহ আশিকুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ (এএপি)।

বুধবার বিমানবন্দরের ৩২ নম্বর আগমনী টার্মিনালের আউট গেটের পার্কিংয়ের পশ্চিম পাশের কাটবাদাম গাছের নিচ থেকে তাকে আটক করা হয়।

এএপি সূত্র জানায়, গতিবিধি সন্দেহজনক হওয়ায় আশিকুলকের জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নেয়া হয়। সেখানে তিনি সন্দেহজনক কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে তল্লাশি করে আশিকুলের কাধে থাকা একটি কালো রংঙের ব্যাগ থেকে ২৮ লাখ টাকা মূল্যের চারটি গোল্ডবার উদ্ধার করা হয়। এছাড়া ২১ লাখ টাকা মূল্যের ৩০৫ গ্রাম ওজনের ২৪টি চুরি, এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ১টি আইফোন, ১ লাখ টাকা মূল্যের দুটি ল্যাপটপ, একটি অ্যন্ড্রয়েড এবং একটি বাটন ফোনসেট উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। পণ্যগুলোর কোনও বৈধ কাগজ পত্র দেখাতে পারেননি আটক আশিকুল। উদ্ধার স্বার্ণালংকার, ল্যাপটপ ও মোবাইল ফোন বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়েছে।

এএপির অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, আশিকুল স্বর্ণ, ল্যাপটপ, মোবাইল ফোন চোরাচালান চক্রের সদস্য। দীর্ঘদিন থেকে তিনি চোরাচালানে জড়িত। উদ্ধার করা মালমাল বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়