শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বুকে ব্যাথা নিয়ে আবারও হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

জেরিন আহমেদ: [২] ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। আনন্দ বাজার

[৩] এর আগে, গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

[৪] জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেইসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তাঁর বুকে দু’টি স্টেন্ট বসানো হয়। তার পর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তিনি। সেই সময় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘জীবন ফিরে পেলাম।’’ তার পর দিন কুড়ি কাটতে না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়লেন মহারাজ।

[৫] সেই সময় ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। তার পর ধমনীর ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় স্টেন্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়