শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:৪৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড় জয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে রাউন্ডে টটেনহাম

স্পোর্টস ডেস্ক : [২] টটেনহাম হটসপার একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে উইকম্বে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে। এতে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করলো কোচ হোসে মরিনহোর শিষ্যরা।

[৩] সোমবার (২৫ জানুয়ারি) রাতে অ্যাডামস পার্কে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে টটেনহামের জার্সিতে দুটি গোল আদায় করেছেন টাঙ্গায় ডোম্বেলে। একটি করে গোল করেন গ্যারেথ বেল ও হ্যারি উইনকস। অন্যদিকে উইকম্বের হয়ে একমাত্র গোলটি আসে ফ্রেড অনিডিনমার পা থেকে।

[৪] বাকিংহ্যামশায়ারের দলটির বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ ও দখল নিজেদের কাছেই রাখে টটেনহাম। যদিও প্রথমে গোল হম করতে হয় লন্ডনের দলটির নাইজেরিয়ান মিডফিল্ডার ফ্রেড অনিডিনমা ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন।

[৫] অন্যদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিট) র্স্পাসদের সমতায় ফেরান রিয়াল মাদ্রিদের সাবেক তারকা বেল। বাকি তিনটি গোল আসে দ্বিতীয়ার্ধের শেষ দিকে। আগামী ২ ফেব্রুয়ারি পঞ্চম রাউন্ডের ম্যাচে এভারটনের বিপক্ষে লড়বে টটেনহাম। - গোল ডটকম/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়