শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৭:০০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘর পরিষ্কার করতে গিয়ে পেলেন বাঘের ৬ শাবক

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর বাউফলে একটি পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি শাকব দেখতে পেয়েছেন ঘরের মালিক। পরে সেগুলো উদ্ধার করেন বন কর্মকর্তারা। যুগান্তর

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামের নজরুল তালুকদার নামে এক ব্যক্তির পরিত্যক্ত ঘর থেকে এসব বাচ্চা উদ্ধার করা হয়েছে।

নজরুল তালুকদার জানান, শনিবার সকাল ১০টার দিকে তিনি তার পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি বাচ্চা দেখতে পান। পরে বাচ্চাগুলো উদ্ধার করে তিনি উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করেন।

বাউফল উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, মেছো বাঘের শাবকগুলো দশমিনার ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

  • সর্বশেষ