শিরোনাম
◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালো টাকার কাছে বিক্রি ও আ.লীগের বিদ্রোহীদের জন্যই নৌকার হার: শ্রীধাম দাশ

হবিগঞ্জ প্রতিনিধি: [২] হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পরাজিত মেয়র প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত।

[৩] শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন এ পৌরসভায় নৌকা মার্কা পরাজিত হওয়ার কারণ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা নৌকার পক্ষে না থাকা, দুই জন বিদ্রোহী প্রার্থী থাকা, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি, বিভিন্ন হোটেল রেস্তারায় পাঠা খাসি মুরগীর মাংস দিয়ে বুড়ি ভোজন, শাড়ী লুঙ্গি ও শীতবস্ত্র বিতরণ, আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী গোপনে কালো টাকায় বিক্রি হওয়া, পদ বাচানোর জন্য দলীয় নেতাকর্মীরা নির্বাচনের প্রচারে আসলেও পরবর্তীতে না পাওয়াসহ একাধিক কারণে মাধবপুর পৌরসভায় নৌকা মার্কা পরাজিত হয়েছে।

[৪] তিনি আরো বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে দুই তিন জন তেনার ইশরায় মাধবপুর পৌর সভায় আওয়ামী লীগ থেকে দুই জন বিদ্রোহী প্রার্থী হয়েছে এবং তারা তাদেরকে প্রার্থীতা প্রত্যাহার না করতে নিষেধ করেছে। তাই নৌকার ভোট ভাগাভাগি হয়েছে। পরিশেষে তিনি তার দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দদের প্রতি তাকে মনোনয়ন দেয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

[৫] সংবাদ সম্মেলনে হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

[৬] উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী মাধবপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার প্রার্থী শ্রীধাম দাশ গুপ্তের জামানত বাজেয়াপ্ত হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ