শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:১০ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ

কামাল হোসেন : ঘন কুয়াশায় নৌ-দূর্ঘটনা এড়া‌তে দে‌শের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে বিআইডি‌ব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নি‌য়ে মাঝ নদী‌তে আটকা প‌ড়ে‌ছে ক‌য়েক‌টি ফে‌রি।

শুক্রবার রাত সা‌ড়ে ১০টার পদ্মায় কুয়াশার ঘনত্ব বে‌ড়ে গে‌লে এরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয়া হয়।‌ফে‌রি চলাচল বন্ধ হ‌য়ে যাওয়ায় রাস্তায় আট‌কে ও শী‌তে দূ‌র্ভো‌গে প‌ড়ে‌ছেন যানবাহ‌নের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ র‌নি জানান, কুয়াশার কার‌ণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থে‌কে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ র‌য়ে‌ছে। এ সময় যানবাহন ও যাত্রী নি‌য়ে মাঝ নদীতে আটকা প‌ড়ে‌ছে ক‌য়েক‌টি ফে‌রি। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমা‌নে এরু‌টে ১৬টি ফে‌রি চলাচল কর‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়