শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১০:৪২ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, ৫ বলে ওভার!

স্পোর্টস ডেস্ক: মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথমে ব্যাট করে উইন্ডিজরা সংগ্রহ করেছে ১৩৮ রান সব উইকেট হারিয়ে। সফরকারীরা খেলেছে মোট ৪৩ ওভার ৪ বল।

এতক্ষণ সব ঠিক থাকলেও উইন্ডিজ ইনিংসের শেষের দিকে ঘটেছে আজব ঘটনা। ম্যাচের ৪০তম ওভারটা করেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এই ওভারে আসে দুটি নো বল। তাতেই বোধহয় খেয়াল ছুটে যায় দুই আম্পায়ারের।

এই ওভারের ১টি বল বাকি থাকতেই ওভার শেষের ডাক দেন আম্পায়ার গাজী সোহেল। এমনটাই দেখাচ্ছে ক্রিকেটের দুই জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। যেমন ২০১২ সালে অ্যাডিলেডে শ্রীলঙ্কা-ভারত ম্যাচে লাসিথ মালিঙ্গার একটি ওভার পাঁচ বলে শেষ করেন আম্পায়ার সিমন ফ্রাই। - ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়