শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:২৪ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে তাপমাত্রা ১০.৬ ডিগ্রী সেলসিয়াস, কনকনে বাতাসে জনজীবন বিপর্যস্ত

তাহেরুল আনাম: [২] হিমালয়ের পাদদেশে হওয়ায দিনাজপুরে শীত যেমন আগাম আসে তেমনি শীতের তীব্রতা একটু বেশী থাকে। দিনাজপুরে আজ তাপমাত্রা নেমে এসেছে ১০.৬ ডিগ্রী সেলসিয়াসে। হিমেল হাওয়া ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাস ও শীতের তীব্রতার কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো কাজে যেতে পারছেনা।

[৩] এদিকে শীতের কারণে সবচেয়ে কষ্ট পাচ্ছে বয়স্ক ও শিশুরা তারা শীতজনিত রোগ শ্বাসকষ্ট, ডায়রিয়া, হাপানি জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

[৪] দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জুর হোসেন জানান, দিনাজপুরে আজ তাপমাত্রা ১০.৬ডিগ্রী সেলসিয়াস এদিকে বাতাসের গতিবেগ ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।আগামী কাল থেকে শৈতপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়