শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৯:৪৫ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার সব মিলিয়ে মোট ৩৫ লাখ ডোজ টিকা আসবে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্ট: বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারত থেকে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং এর ওপরে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসময় প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন। বাংলা ট্রিবিউন

মন্ত্রী বলেন, ভারত উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানটি (বেক্সিমকো) যে চুক্তি করেছে, তার প্রথম চালান হিসাবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।

আব্দুল মোমেন বলেন, আগামীকাল সব মিলিয়ে মোট ৩৫ লাখ ডোজ টিকা আসবে এবং আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে।

টিকা কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে তিনি বলেন, টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।

রাশিয়া ও চীনসহ আরও কয়েকটি দেশ টিকা দেওয়ার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন, যেমন রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এর মধ্যে চীনও আছে।

চীন কোনও উপহার দিচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়