শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৯:১৭ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাইগার বোলিং তান্ডবে ১২২ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ

রাহুল রাজ: [২] দিনের শুরুতে টসে জিতে প্রথমবারের মত পূর্ণ অধিনায়কত্ব করতে নামা তামিম ইকবাল জানান দিয়েছিলেন আজ দিন বাংলাদেশের। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলিং তান্ডবে সাজ ঘরে আসা যাওয়ার মিশিলে ব্যস্ত থাকেন উন্ডিজের ব্যাটসম্যানেরা।

[৩] স্কোর বোর্ডে ৯ রান উঠতেই বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর প্রথম আঘাত হানে। সুনিল আম্বিসকে লেগবিফোরে ফিরিয়ে উইকেট শিকারের তান্ডব শুরু করেন। সেই তান্ডবেই স্বল্প রানে গুটিয়ে যায় অতিথিরা। সাকিব আল হাসান আন্তর্জাতিক ম্যাচে ফিরেই নিজের পূরাতন রূপে ফিরে তুলে নেন ৪ উইকেট। নিজের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখলেন হাসান মাহামুদ। নিজের নামের পাশে যোগ করেছেন ৩ উইকেট।

[৪] মোস্তাফিজুর ২ ও মিরাজ একটি উইকেট তুলে নেন। বাংলাদেশের পক্ষে রুবেল ছাড়া বাকি সবাই উইকেটের দেখা পেয়েছেন।

[৫] ওয়েস্ট ইন্ডিজ ৩২ ওভার ২ বল খেলে কাইয়াল মারাকেলের সর্বচ্চো ৪০ রানে ভর করে সব উইকেট হারিয়ে ১২২ রান তুলতে সক্ষম হয়েছে। সকাল ১১.৩০ মিনিটে মিরপুরের শুরু হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ।

  • সর্বশেষ