শিরোনাম
◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসি ও রোনালদোর মধ্যে তুলনা বরে যা বললেন ব্রাজিলিয়ান আর্থুর

স্পোর্টস ডেস্ক : [২] সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একত্রে খেলার অভিজ্ঞতা খুব কম খেলোয়াড়েরই হয়েছে। তাদের মধ্যে অন্যতম ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলো। আর এ কারণে মেসি ও রোনালদোর মধ্যে পার্থক্যটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন তিনি। সম্প্রতি দেসিমপেদিদোসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাই বলেছেন এ তরুণ।

[৩] স্বদেশী ক্লাব গ্রামিও থেকে ২০১৮ সালে বার্সেলোনায় নাম লেখিয়ে ছিলেন আর্থুর। ছিলেন দুই মৌসুম। এ সময়ে খুব কাছে থেকেই মেসিকে দেখেছেন তিনি। এরপর চলতি মৌসুমের শুরুতে যোগ দেন জুভেন্টাসে। যদিও ইচ্ছে করে নয়। কাতালান ক্লাবটির আর্থিক ঘাটতির কারণে বাধ্য হয়ে দল ছাড়তে হয়েছে তাকে। তবে তুরিনের ক্লাবটিতে বেশ সুখেই আছেন তিনি। কাছ থেকে দেখছেন রোনালদোকে।

[৪] আর্থুরকে এ দুই তারকার মধ্যে তুলনা করতে বলেছিল দেসিমপেদিদোস। তার জবাবে এ ব্রাজিলিয়ান বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে মেসির চেয়ে বেশি প্রকাশ করে এবং ড্রেসিংরুমে সে সবার সঙ্গেই কথা বলে। ড্রেসিংরুমেও সে অনেক সক্রিয়। সবার সঙ্গে কথা বলেন এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। সম্ভবত আমরা একই ভাষায় কথা বলি বলেই এটা সহজ হয়ে গেছে।

[৫] মেসির ধরনটা আলাদা উল্লেখ করে আরও বলেন, নেতৃত্ব প্রদর্শনের জন্য প্রতিটি মানুষের নিজস্ব আলাদা পদ্ধতি থাকে। মেসি তার নিজের মতো করেন, যতটা মনে হয় তিনি করেন না। সে বল নিয়ন্ত্রণ করায় বেশি মনযোগী, বল নিয়ে সে ম্যাচ জিততে চায় এবং সব সতীর্থরা এটা চেয়ে দেখে।

[৬] তবে দুই জনের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে কাকে বেছে নিবেন? এমন প্রশ্নে অবশ্য কোনো দ্বিধা রাখেননি আর্থুর। বর্তমান সতীর্থকেই এগিয়ে রেখেছেন তিনি, আমি ক্রিশ্চিয়ানোকে বেছে নিব, কারণ আমরা একসঙ্গে খেলছি। আমি রোনালদোর অতটা কাছের নই যে তার বাসায় গিয়ে একসঙ্গে কফি খাব, তবে আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। - ডেইলি স্টার / মার্কা

 

  • সর্বশেষ