শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০৯:৩০ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৫৯৭, সুস্থ ৭৩৬

মহসীন কবির: [২] সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ৩১৭ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১৯৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭০৭ জনের। এখন পর্যন্ত ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন। মোট মারা গেছেন ৭৯২২ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০:শতাংশ।

[৫] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১৩ জন।  ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়