শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের চার ক্রিকেটারকে নিয়ে বেশি ভাবছি : কেমার রোচ

মাহিন সরকার: [২] প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ২০ জানুয়ারি শুরু হবে সফরকারী উইন্ডিজ ও বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে দুই দলই সেরে নিচ্ছে প্রস্তুতি।

[৩] নতুন উদীয়মান সব খেলোয়াড়দের নিয়ে গড়া ক্যারিবীয়রা বাংলাদেশের দলের চারজন খেলোয়াড়কে সবথেকে বেশি নজরে রাখছেন এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অভিজ্ঞ পেসার কেমার রোচ।

[৪] বাংলাদেশ দলের সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে অভিজ্ঞ এই চার ব্যাটসম্যানকেই আলাদা ভাবে দেখছে সফরকারীরা।

[৫] শনিবার ১৬ জানুয়ারি রোচ বলেন, বাংলাদেশ অনেক ভালো দল। তামিম অন্যতম সিনিয়র ব্যাটসম্যান। সাকিবও দলে ফিরে এসেছে। মুশফিক তো সবসময়ই ভালো ব্যাটসম্যান। মাহমুদউল্লাহসহ তাদের ভালো কিছু ব্যাটসম্যান আছে। তবে এই চার ব্যাটসম্যানকে সামলাতে হলে চাই ভালো বোলিং। রোচ তাই বোলিংয়ে ভালো পারফরম্যান্স করার দিকেই মনোযোগ রাখছেন।

[৬] রোচ আরো বলেন, আমরা আমাদের দিকে মনোযোগ রাখছি। আমাদের যা করা প্রয়োজন তা করাতেই দৃষ্টি রাখছি। ঠিকমত পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা কাজে লাগাতে হবে, ঠিক জায়গায় বল করতে হবে, ভালোভাবে ফিল্ডিং সাজাতে হবে এবং বাংলাদেশি ব্যাটসম্যানদের আক্রমণ করতে হবে। তাহলে আমরা সিরিজে ভালো করতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়