শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২১, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২১, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেতন-ফি মওকুফসহ ৮ দফা দাবিতে দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

দুর্গাপুর প্রতিনিধি: [২] করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফসহ ৮ দফা দাবিতে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করেছে দুর্গাপুর ছাত্র ইউনিয়ন। শনিবার বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] দুর্গাপুর উপজেলা সংসদ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় ছাত্র ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শামছুল আলম খান, নজরুল ইসলাম, মোরশেদ আলম শাহান আলী।

[৪] মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় দেশের নিম্ন আয়ের মানুষ বিপর্যস্ত। অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের নিকট থেকে উচ্চ ফি আদায় করছে। নামে-বেনামে ফি নির্ধারণ করে ছাত্রদের ওপর নিপীড়ন চালাচ্ছে। অবিলম্বে এসব ফি আদায় বন্ধ করতে হবে। সমাবেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান, ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণাসহ ৮ দফা দাবি জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়