শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:১২ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২১, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই যুগ আগের হত্যা মামলা থেকে খালাস পেলেন যশোরের শফিকুল

নূর মোহাম্মদ : [২] যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নরসুন্দর শফিকুল ইসলাম যদি কারাগারে থেকে থাকেন তবে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার আপিল বিভাগ এই নির্দেশ দেন।

[৩] ১৯৯৬ সালে ১৫ বছর বয়সী নরসুন্দর রওশন আলীকে হত্যার ঘটনায় করা মামলায় একই এলাকার ১৬ বছর বয়সী নরসুন্দর শফিকুল ইসলামসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি দেওয়া এই রায় বহাল রেখে ২০০৭ সালের ৭ মে রায় দেন হাইকোর্ট। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। মামলার বিচার প্রক্রিয়ায় ভুল, মামলার মেরিট ও অন্যান্য বিষয় দেখে আসামি শফিকুল ইসলামের আপিল মঞ্জুর করে তাকে খালাসের রায় দেন আপিল বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়