শিরোনাম
◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০২:১৪ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে সম্বলহীন শীতার্তদের কম্বল দিলেন এমপি

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে সম্বলহীন শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।

[৩] মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকেল ৫টায় নিজ উদ্যোগে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে সম্বলহীন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

[৪] জেলা মটরশ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সাংসদ কন্যা কানিজ ফাতিমা চৈতি, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন শিকদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গনি মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গোয়ালন্দ পৌর আওয়ামী যুবলীগের সভাপতি শেখ সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আবু বক্কার ছিদ্দিক খোকন ও দৌলতদিয়া ইউপি সদস্য আশরাফুল ইসলাম আশরাফ, আয়ুব আলী খাঁন, উসমান কাজী, চাম্পা আক্তারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দরা।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়