শিরোনাম
◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ ◈ ৫২ কিলোমিটার রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন, প্রকল্প উঠছে একনেকে ◈ হরমুজে হামলা, সৌদির পাইপলাইন বন্ধ—তেলের দাম ১০৭ ডলার ছাড়াল ◈ মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী! ◈ ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত ◈ ইসলামী ব্যাংক ঘিরে ফের উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক (ভিডিও) ◈ যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট ◈ মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৯:২৭ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৭১৮, সুস্থ ৯৬৩

মহসীন কবির: [২] মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ৩১১ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১৮১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩৬৩ জনের। এখন পর্যন্ত ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ২৪ হাজার ২০ জন। মোট মারা গেছেন ৭৮১৯ জন।

[৪] মোট সুস্থ হয়ছেন ৪ লাখ ৬৮ হাজার ৬৮১। মৃতদের মধ্য ১০ পুরুষ ও ৬ জন নারী। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

[৫] বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ১০ জন পুরুষ ও নারী ছয় জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১০ জন, সিলেটে দুই জন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এক জন করে চার জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৬ জন।

[৬] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৭ হাজার ৬৬০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৬ হাজার ৪৫২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ২০৮ জন।

  • সর্বশেষ